পাহাড়িরা কি এভাবে উচ্ছেদ হতেই থাকবে?

সোমবার, ১১ অক্টোবর, ২০১০



বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২৯৬ নম্বর নাইক্ষ্যং মৌজার ম্রো সম্প্রদায়ের লোকজন এখন ভালো নেই। বংশ পরম্পরায় যে-ভূমিতে তাদের চাষ-বাস সেখান থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। বর্তমান শাসক দলের স্থানীয় কতিপয় নেতা-কর্মী (উল্লেখ্য, তারা সবাই বাঙালি) ম্রোদের ভোগদখলে থাকা জমি জবরদখল করে নিচ্ছে বলে গতকাল (শনিবার) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে চুমপং হেডম্যান তাঁর লিখিত বক্তব্যে অভিযোগ করেন, উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২৯৬ নম্বর নাইক্ষ্যং মৌজার ৯০ শতাংশ ভূমি সরকারি তৌজিতে খাস। ইউনিয়ন সদর থেকে অনেক দূরে গহিন পাহাড়ে ম্রো পল্লি। ম্রো সম্প্রদায়ের ২১৯ পরিবার প্রায় ১ হাজার ১০০ একর পাহাড়ি জমিতে বংশ পরম্পরায় জুম চাষসহ বিভিন্ন ফলজ-বনজ বাগান সৃজন করে ভোগ দখল করে আসছে। ম্রোরা শিক্ষায় পিছিয়ে, তাই ভূমির কাগজপত্র তৈরির নিয়ম-কানুন তাদের জানা নেই।

চুমপং হেডম্যান লিখিত বক্তব্যে আরও অভিযোগ করেন, জবর জবরদখলকারীরা ইতিমধ্যে ৪৫ ম্রো পরিবারকে উচ্ছেদ করেছে। অবশিষ্ট ১৭৪ পরিবারও উচ্ছেদ হওয়ার পথে। ভূমিদস্যুরা ম্রো সম্প্রদায়ের ভোগদখলে থাকা ভূমি রাতারাতি জবরদখল করে সেখানে বাড়িঘর তৈরি পূর্বক বাগান দখল করছে। জবরদখলে বাধা দেওয়ায় ম্রোদের গৃহপালিত গরু-ছাগল দা দিয়ে এলোপাতাড়ি জখম করে জুম চাষসহ বাগান সৃজনের কাজে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

ভূমিদস্যুদের জবরদখলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দফ্তরেও অভিযোগ জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত ম্রোরা জানান।

সংরক্ষণাগার

লিংক

বাংলা দৈনিক

বিএন হেডলাইনস
সংবাদ শিরোনাম
বাসস
শীর্ষ নিউজ
পিটিবি নিউজ
সংবাদ প্রতিদিন
বর্তমান
বিডি নিউজ ২৪
প্রথম আলো
কালের কণ্ঠ
সংবাদ
ইত্তেফাক
আমাদের প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন
ভোরের ডাক
সুপ্রভাত বাংলাদেশ
খুলনা নিউজ
ঝালকাঠি ওয়েব
নোয়াখালী ওয়েভ
রংপুর ডট কম
ডেইলি রংপুর
কক্সবাজার নিউজ
আনন্দবাজার পত্রিকা
দেশ টিভি
বিবিসি
ভিওএ
ডয়চে ভেলে
ইউকে বিডি নিউজ

English Daily

Daily Star
New Age
Bangladesh Sun
Narinjara News
Mizzima News

বাংলা সাপ্তাহিক

সাপ্তাহিক বুধবার
সাপ্তাহিক কাগজ
সাপ্তাহিক ২০০০
নতুন দেশ

বাংলা ব্লগ

বিপ্রতীপ
প্রথম আলো ব্লগ
সামহয়্যারইন ব্লগ
আমার ব্লগ
টেকটিউনস
স্বপ্নযাত্রা
সচলায়তন
মুক্তাঙ্গন
মুক্তমনা
মুক্তব্লগ
শব্দনীড়
আদিবাসীদের বাংলা ব্লগ
চতুর্মাত্রিক
সোনার বাংলাদেশ ব্লগ

শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফ্তর
প্রাথমিক শিক্ষা অধিদফ্তর
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা বোর্ড ফলাফল
এনসিটিবি
শিক্ষক এমপিও

বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিবিধ

উইকিপিডিয়া
৬৪ জেলা
পিএসসি
সরকারি ফরম
র‌্যাব
পঞ্জিকা ও অন্যান্য
বাংলা গান
গান নামানো
ম্যাক্সিমাম ওয়েবসাইট
বিডি লিংক পয়েন্ট
একটি বাংলাদেশ
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড
বিজয় পরিবর্তন
ইউনিকোড পরিবর্তন