ভিডিও ফাইলের আকার কমিয়ে নিন

সোমবার, ২ নভেম্বর, ২০০৯

আজকাল অনেক ওয়েবসাইটে বাংলা নাটকের ভিডিও পাওয়া যায়। সাধারণত এসব ফাইল *.wmv ফরম্যাটের হয়ে থাকে। আর এসব সংকোচন (কমপ্রেস) করা থাকে। কিছু কিছু ভিডিওর গ্রাফিকসের মান থাকে খুবই নিম্নমানের, যেগুলো দেখতে বেশি মেমোরির গ্রাফিকস কার্ডের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ফাইলের আকার এত বেশি থাকে যে, এসব নামাতে (ডাউনলোড) অনেক সময় লাগে।

চাইলে উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার ব্যবহার করে ভিডিও ফাইলের আকার কমাতে পারেন।এতে গ্রাফিকসের মানও ততটা খারাপ হবে না। এ জন্য প্রথমে মাই কম্পিউটার খুলে Tools\Folder Options\View-এ ক্লিক করে Hide extensions for known file types বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন যে ফাইলটির আকার কমাবেন সেটির ফাইল সিস্টেম যদি .dat হয় তাহলে Rename করে .dat-এর পরিবর্তে .mpg লিখুন এবং এন্টার করুন।

এখন Start\All Programs-এ গিয়ে Windows Movie maker চালু করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন। যে ফাইলটির আকার কমাতে চান সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ফাইলটিতে মাউস রেখে ডান ক্লিক করে Add to Storyboard-এ ক্লিক করুন। এবার File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো আসলে Next-এ ক্লিক করুন। তারপর আবার Next-এ ক্লিক করুন। এখন Show more choices-এ ক্লিক করে other settings থেকে video for broadband (150 kbps) নির্বাচন করে Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলের আকার দশ ভাগের এক ভাগ হয়ে গেছে।

(সৌজন্যে : প্রথম আলো, ২ নভেম্বর ২০০৯)

সংরক্ষণাগার

লিংক

বাংলা দৈনিক

বিএন হেডলাইনস
সংবাদ শিরোনাম
বাসস
শীর্ষ নিউজ
পিটিবি নিউজ
সংবাদ প্রতিদিন
বর্তমান
বিডি নিউজ ২৪
প্রথম আলো
কালের কণ্ঠ
সংবাদ
ইত্তেফাক
আমাদের প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন
ভোরের ডাক
সুপ্রভাত বাংলাদেশ
খুলনা নিউজ
ঝালকাঠি ওয়েব
নোয়াখালী ওয়েভ
রংপুর ডট কম
ডেইলি রংপুর
কক্সবাজার নিউজ
আনন্দবাজার পত্রিকা
দেশ টিভি
বিবিসি
ভিওএ
ডয়চে ভেলে
ইউকে বিডি নিউজ

English Daily

Daily Star
New Age
Bangladesh Sun
Narinjara News
Mizzima News

বাংলা সাপ্তাহিক

সাপ্তাহিক বুধবার
সাপ্তাহিক কাগজ
সাপ্তাহিক ২০০০
নতুন দেশ

বাংলা ব্লগ

বিপ্রতীপ
প্রথম আলো ব্লগ
সামহয়্যারইন ব্লগ
আমার ব্লগ
টেকটিউনস
স্বপ্নযাত্রা
সচলায়তন
মুক্তাঙ্গন
মুক্তমনা
মুক্তব্লগ
শব্দনীড়
আদিবাসীদের বাংলা ব্লগ
চতুর্মাত্রিক
সোনার বাংলাদেশ ব্লগ

শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফ্তর
প্রাথমিক শিক্ষা অধিদফ্তর
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা বোর্ড ফলাফল
এনসিটিবি
শিক্ষক এমপিও

বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিবিধ

উইকিপিডিয়া
৬৪ জেলা
পিএসসি
সরকারি ফরম
র‌্যাব
পঞ্জিকা ও অন্যান্য
বাংলা গান
গান নামানো
ম্যাক্সিমাম ওয়েবসাইট
বিডি লিংক পয়েন্ট
একটি বাংলাদেশ
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড
বিজয় পরিবর্তন
ইউনিকোড পরিবর্তন