বেসরকারি, না বেদরকারি শিক্ষক?

শনিবার, ৩১ অক্টোবর, ২০০৯

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীকে সরকার এমপিও (মানথলি পেমেন্ট অর্ডার)-র মাধ্যমে মাসিক বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা যথাক্রমে ১০০.০০ টাকা ও ১৫০.০০ টাকা করে দিয়ে থাকে। পদমর্যাদা নির্বিশেষে সবাইকে নির্ধারিত এই একই পরিমাণ ভাতা দেওয়ার ব্যবস্থা প্রচলিত রয়েছে দীর্ঘদিন থেকে। এর মধ্যে একাধিকবার পে-স্কেল পরিবর্তন হয়েছে, কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার কোনো পরিবর্তন হয়নি। এটা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণ নয় কি?

আমার জানা মতে, সকল সরকারি ও প্রাইভেট সেক্টরের অধিকাংশ চাকরিতে স্কেল অনুযায়ী মূল বেতনের নির্ধারিত শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার ব্যবস্থা প্রচলিত রয়েছে। আমরা এও জানি যে, সরকারি চাকরিতে কর্মকর্তা-কর্মচারীদেরকে যার-যার বেতন স্কেল অনুযায়ী বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) দেওয়া হয়। আর ব্যক্তি মালিকানাধীন কোনো-কোনো প্রতিষ্ঠান ও প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তাদের এমপ্লয়ীদের বছরে একাধিক ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এমপিও-র মাধ্যমে কোনো বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট)-ই পান না। অথচ আমরা বাসা-বাড়ির কাজের লোক কিংবা দোকানের কর্মচারীকে পর্যন্ত বছরে একাধিকবার বেতন বাড়িয়ে দিয়ে থাকি। এমপিও-ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের সব চাকরিতেই অভিজ্ঞতার মূল্যায়ন করা হয় আর্থিক সুবিধা তথা বার্ষিক প্রবৃদ্ধি প্রদান করে। এতে করে ওই সমস্ত চাকরিতে একই স্কেলে যোগদান করলেও জুনিয়র-সিনিয়র চেনা যায় তাদের মূল বেতন (বেসিক) দেখে। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই স্কেলে যোগদানকারী শিক্ষক-কর্মচারীদের মূল বেতন (বেসিক) টাইম স্কেল না পাওয়া (৮ বছর পূর্ণ না হওয়া) পর্যন্ত একই থাকে। অর্থাৎ অর্বাচীন আর ৭ বছরের অভিজ্ঞ একই স্কেলের বেতনভোগীর মধ্যে মূল বেতনের কোনো পার্থক্য নেই। কিন্তু বাংলাদেশের কোনো সরকারই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এসব আর্থিক বঞ্চনার দিকগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দেখেনি।

কেবল এটুকু নয়, বঞ্চনার আরও নানা দিক আছে। যেমন; সরকারি কর্মচারীরা একই যোগ্যতায় চাকরি জীবনে অন্যূন ৩ বার (যথাক্রমে ৮, ১২ ও ১৫ বছর পর) টাইম স্কেল পান। অপর দিকে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা পান মাত্র ১ বার (৮ বছর পর)। এত বৈষম্য কেন?

সরকার প্রদত্ত এমপিও-র টাকাও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা যথাসময়ে হাতে পান না। প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সরকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে এমপিও-র মাধ্যমে পাঠালেও আমলানির্ভর বিদ্যালয় পরিচালনা কমিটির মর্যাদাকাঙাল সদস্যদের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে এর নগদায়ন হতে-হতে পরের মাসও শেষ হওয়ার উপক্রম হয়। এ রকম আর্থিক দুরবস্থায় বেসরকারি শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে কতটুকু আন্তরিক হবেন? এ সমস্ত কারণে তাঁরা এখন নিজেদের পরিচয় দেন 'বেদরকারি শিক্ষক' বলে।

সংরক্ষণাগার

লিংক

বাংলা দৈনিক

বিএন হেডলাইনস
সংবাদ শিরোনাম
বাসস
শীর্ষ নিউজ
পিটিবি নিউজ
সংবাদ প্রতিদিন
বর্তমান
বিডি নিউজ ২৪
প্রথম আলো
কালের কণ্ঠ
সংবাদ
ইত্তেফাক
আমাদের প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন
ভোরের ডাক
সুপ্রভাত বাংলাদেশ
খুলনা নিউজ
ঝালকাঠি ওয়েব
নোয়াখালী ওয়েভ
রংপুর ডট কম
ডেইলি রংপুর
কক্সবাজার নিউজ
আনন্দবাজার পত্রিকা
দেশ টিভি
বিবিসি
ভিওএ
ডয়চে ভেলে
ইউকে বিডি নিউজ

English Daily

Daily Star
New Age
Bangladesh Sun
Narinjara News
Mizzima News

বাংলা সাপ্তাহিক

সাপ্তাহিক বুধবার
সাপ্তাহিক কাগজ
সাপ্তাহিক ২০০০
নতুন দেশ

বাংলা ব্লগ

বিপ্রতীপ
প্রথম আলো ব্লগ
সামহয়্যারইন ব্লগ
আমার ব্লগ
টেকটিউনস
স্বপ্নযাত্রা
সচলায়তন
মুক্তাঙ্গন
মুক্তমনা
মুক্তব্লগ
শব্দনীড়
আদিবাসীদের বাংলা ব্লগ
চতুর্মাত্রিক
সোনার বাংলাদেশ ব্লগ

শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফ্তর
প্রাথমিক শিক্ষা অধিদফ্তর
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা বোর্ড ফলাফল
এনসিটিবি
শিক্ষক এমপিও

বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিবিধ

উইকিপিডিয়া
৬৪ জেলা
পিএসসি
সরকারি ফরম
র‌্যাব
পঞ্জিকা ও অন্যান্য
বাংলা গান
গান নামানো
ম্যাক্সিমাম ওয়েবসাইট
বিডি লিংক পয়েন্ট
একটি বাংলাদেশ
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড
বিজয় পরিবর্তন
ইউনিকোড পরিবর্তন